ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগে সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

লেখক: জনধারা ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ছাত্রশিবিরের বিরুদ্ধে নারী নির্যাতনসহ বিভিন্ন গুরুতর অভিযোগের প্রতিবাদে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১৩ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানোর অভিযোগ, প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো এবং সংগঠিতভাবে নারী নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল রবিবার (১৪ জুন) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

তবে এ বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • ছাত্রদল