ইসলামী ব্যাংক নিয়ে গভর্নরের বৈঠক, সংকট উত্তরণে নানা নির্দেশনা

লেখক: জনধারা ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির (আইবিবিএল) বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

রোববার (১৪ জুন) অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যাংকটির চলমান সংকট, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রগুলোর দাবি, বৈঠকে গভর্নর ব্যাংকটির পরিচালনা ও কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

বৈঠকে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের আস্থার সংকটকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। তবে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা, সুশাসন নিশ্চিতকরণ এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও বৈঠক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

  • জামায়াতে ইসলামী