চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

লেখক: চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে
আবুল মনসুর মো. মহসিন এবং ইউসুফ বিন হোছাইন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক বাংলার ইউসুফ বিন হোছাইন।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এই কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। কমিটিতে পেশাদার সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, ছাত্রনেতা, ধর্মীয় প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, নারী নেত্রী ও উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, চকরিয়ায় গণমাধ্যমকর্মীদের ওপর যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংগঠিত ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

উল্লেখ্য, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, কাজের পরিবেশ এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংবাদিক সংগঠন ১৪ দফা দাবি উত্থাপন করে আসছে। এসব দাবির মধ্যে রয়েছে সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি, গণমাধ্যম কমিশন গঠন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ, বেতন কাঠামো বাস্তবায়ন, চাকরির নিশ্চয়তা, তথ্যপ্রাপ্তির অধিকার, ওয়েজবোর্ড বাস্তবায়ন, প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড প্রদান, নির্যাতন প্রতিরোধ সেল গঠন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, পেশাগত মানদণ্ড নির্ধারণ, আবাসন ও প্লট বরাদ্দ, স্বাস্থ্যবিমা চালু এবং মফস্বল সাংবাদিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি।

সারাদেশ এ সম্পর্কিত আরও পড়ুন: